রবিবার কবিবার
২৫ আগষ্ট ২০১৯ রবিবার - ১৬ নমস্কার উজানদা চা পাতা'র রবিবার কবিবার সাক্ষাৎকারে আপনাকে স্বাগত জানাই। প্রশ্ন - আপনার কাছেই প্রথমেই জানতে চাইব কিভাবে লিখতে এলেন আর কবে থেকে লিখছেন? উত্তর - ছোটবেলায় ওই ধরো, সিক্স বা সেভেন- বৃষ্টির দিনে ভিজে ভিজে স্কুল যেতে যেতে ভাবতাম, পাখিদের বাসায় জল- দেখতাম বানভাসি মানুষের চোখ শুকিয়ে যাচ্ছে, বাবাকে দেখতাম মানুষের পাশে- অপু দূর্গা শরতের কাশ প্রাইমারি স্কুলের বন্ধু দিদিমণি বন্ধু সীতাংশু আচমকা নিখোঁজ হওয়া - পড়ার খাতার পিছনে হিজিবিজি লিখতাম। স্কুলের ইংরেজি ও বাংলা স্যরদের সাথে বিজ্ঞানের স্যরদের আমাকে নিয়ে টানাপোড়েন। লিখতাম, অঙ্ক করতাম, সমীকরণ সাজাতাম - কল্পনায় আঁকি বুকি কৈশোরের খেলার মাঠ। এভাবেই শুরু। তারপর ফিজিক্স পড়া, প্রেসিডেন্সি, থিয়েটার, শর্ট ফিল্মের কোর্স আর জীবনানন্দ শক্তি বিনয় জয় বোদলেয়ার - কবিতা লিখতে শুরু করা সিরিয়াসলি এবং কবিতা ঈশ্বরীর খুঁজে পাওয়া শয়নে স্বপনে ঘুমে জাগরণে। প্রশ্ন - আপনার অনু...