পোস্টগুলি

প্রবন্ধ / নিবন্ধ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে
ছবি
নবীন লেখক বনাম প্রকাশক  শৌভিক রায় বই। ঝকঝকে কাগজে কালো অক্ষরে মুদ্রিত শব্দেরা, তকতকে প্রচ্ছদ। প্রচ্ছদে বইটির নামের নিচে লেখক বা কবির নাম। একজন নবীন লেখক এই স্বপ্নটা বুকে পোষেন লেখা শুরু করার প্রথম দিনটি থেকে যে, তার নিজের অন্তত একটি বই হবে। বাঙালিদের সম্পর্কে একটি কথা চালু রয়েছে। প্রতিটি বাঙালিই নাকি জীবনে কোনো না কোনো সময় টিউশন করেছেন ও কিছু না কিছু (বিশেষ করে কবিতা) লিখেছেন। লেখালিখির পর্বটা যারা একান্তই ছাড়তে পারেন নি, তারা আর একটু এগিয়ে বই-প্রকাশ অবধি গেছেন। বই নিয়ে আমরা এতটাই সংবেদনশীল যে, তথ্য প্রযুক্তির এই বিস্ফোরণের যুগেও বই আমাদের প্রথম পছন্দ। অথচ আজ লেখা প্রকাশ করা নিয়ে আগের মতো সেই সমস্যা নেই। একটি মাত্র 'ক্লিক' বা 'টাচ'-এ ইন্টারনেটের সাহায্যে মুহূর্তে লেখা প্রকাশ করা যায় ব্লগ, ওয়েব ম্যাগাজিন, সোশ্যাল মিডিয়া, নিউজ পোর্টাল ইত্যাদি নানা জায়গায়। আর এইসব জায়গায় প্রকাশে কেবলমাত্র নেট সংযোগ ও কমপিউটার বা স্মার্ট ফোনে লিখতে জানলেই হ'ল। প্রকাশিত লেখা অতি দ্রুত নেট-বাহিত হয়ে ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী। প্রকাশককে পান্ডুলিপি পাঠানো, প্রুফ দেখা, মুদ্রণ, দুরুদুরু...