পোস্টগুলি

চা পাতা * ৭২ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

চা পাতা * ৭২

ছবি

গদ্য * সত্যম ভট্টাচার্য

ছবি
একটি স্বাধীন ভাবনা সত্যম ভট্টাচার্য আচ্ছা আমরা পড়াশোনা করি কেন ? এর উত্তরে অনেক বড় বড় কথা থাকলেও, ব্যাক্তিগত ভাবে মনে হয়, পড়াশোনা থেকে পাওয়া জ্ঞানকে কাজে লাগিয়ে একটা চাকরী পাওয়াই আমাদের মতো সাধারণ নিম্ন মধ্যবিত্ত বাঙালী পরিবারের চাওয়া থাকে।যারা এই পরিচিত পথের বাইরে রাস্তা হাঁটতে পারেন তারা জীবনকে অন্যভাবে বাঁচার ক্ষমতা দেখান।কিন্তু বেশীরভাগেরই মোক্ষ একটি চাকরী।এবারে চাকরী আমাদের উদ্দেশ্য থাকলেও এর মাধ্যমে আমরা আসলে কি পেতে চেয়েছিলাম?মনে হয় একসময় আমাদের পূর্বপুরুষদের চাওয়া ছিলো সেই অবসর বা অবকাশ বা স্বাধীনতাকে যা হয়তো একজন কৃষক বা শ্রমিক তার দৈনন্দিন কাজের চাপে পেতে পারতেন না।সেই পূর্বপুরুষরা জীবনকে বাঁচতে জানতেন।কিন্তু পরবর্তীতে বাস্তব জীবনে এর উলটো ছবিটাই দেখা গেলো বেশী।আমরা চাকরীজীবিদের অধিকাংশই এতটাই অর্থাগমের মোহে বিভোর হয়ে পড়লাম যে কখোনো কোনদিন অফিস বাজারে যাতায়াতের পথে ঘরের পাশে ঘাসের ওপরে পড়ে থাকা শিশির বিন্দুটিকেই চেয়ে দেখতে ভুলে গেলাম। আরো আরোর সবকিছুর পেছনে ছুটতে গিয়ে আমরা সেই অনুভূতি বা চোখকেই হারিয়ে ফেললাম যা আমাদেরকে ছোটবেলায় শরতের আকাশের পেঁজা তুলোর মতো মেঘ বা শীতের কুয়াশ...